রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

এরপর বিজয় চত্বরে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- পর্যায়ক্রমে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ থেকে মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ্য অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়াও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সামাজিক সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০