সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা ঐক্যফ্রন্টের ব্যানারে ঐক্যবদ্ধ : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা এখন বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছেন। “এই সমুদয় অপশক্তিকে বাংলাদেশের জনগণ এই মুক্তিযুদ্ধের দেশে আবারও পরাজিত করবে।”

রোববার (১৬ডিসেম্বর) বিজয় দিবসের সকালে ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে কথা বলেন ওবায়দুল কাদের। ফেনী-২ আসনে সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনীর পৌর মেয়র আলাউদ্দিন, প্যানেল মেয়র স্বপন মিয়াজি এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনের প্রচারে সংঘাত সহিংসতার জন্য বিএনপি ও ঐক্যফ্রন্টকে দায়ী করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “নির্বাচন সামনে রেখে পরাজয় নিশ্চিত জেনে তারা অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং জনগণের পক্ষ থেকে সাড়া না পেয়ে নিজেরাই আজকে উসকানিমূলক তৎপরতায় লিপ্ত রয়েছে। এখানে সরকারি দল বা আওয়ামী লীগের করণীয় কিছু নেই।”

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় শনিবার নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বিএনপির প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকনসহ তিনজন আহত হন।

ওই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে কাদের বলেন, “নোয়াখালীতে হামলার ছক বিএনপি তৈরি করে। আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে, দোকানপাট ভাংচুর করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। “সে অবস্থায় ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ছররা গুলি কিংবা রাবার গুলিতে আহত হয়েছে। তাকে তো হাসপাতালে থাকতে হয়নি, প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক বাড়ি যেতে বলেছে।”

নোয়াখালীর ঘটনা ‘বড় কিছু নয়’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “উসকানি তো তারা শুরু করেছিল, পুলিশ শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।”

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের প্রত্যাশা জানিয়ে কাদের বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি, শেখ হাসিনার নেতেৃত্বে আমরা আবারও বিজয়ী হব।”

তিনি বলেন, আমরা মঙ্গাকে যেমন জাদুঘরে পাঠিয়েছি তেমনি আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেকার ও দারিদ্রকে জাদুঘরে পাঠানো হবে। বিগত ১০ বছরে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে- ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930