সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্বাচনী মাঠে নামলো বিজিবি

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবার মাঠে নামলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীসহ সারাদেশে বিজিবি সদস্যরা অবস্থান নিতে শুরু করেছেন।

বিজিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি জানিয়ে বলেন, ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট ১৪১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সারাদেশেই বিজিবি সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিচ্ছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেন, যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকে সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। তবে এখনো মোতায়েন করা হয়নি। মোতায়েন হলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

সূত্র : বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31