সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রায়পুরে আ.লীগের নির্বাচনী সভায় হট্টগোল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার দুপুরে আওয়ামীলীগের নির্বাচনী সভায় হট্টগোল হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুলকে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে সমর্থন দেয়ার জন্য উপজেলা ও পৌর আওয়ামীলীগ এই সভার আয়োজন করে।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে শহরের তাজমহল সিনেমা হলের সামনে আওয়ামীলীগের প্রার্থী সমর্থনে জরুরী সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল। সভার একপর্যায়ে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু তাঁর বক্তব্যে বলেন, মহাজোটের শরিক দলের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমপি মোহাম্মদ নোমান বড় অংকে টাকা নিয়ে আত্মগোপন করে দলীয় প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন। এখন আমাদের দলীয় প্রার্থী স্বতন্ত্রের শহিদ ইসলাম পাপুলকে আপেল প্রতীকে ভোটের আহ্বান জানালে কর্মী সমর্থকদের মধ্যে তুমুল বাগবিতন্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে সভায় উপস্থিত দলের জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় সবাই মিলে আপেল প্রতীকে ভোট দেয়ার কথা বলে দু’হাত তুলে সমর্থন জানান। এতে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীকে আওয়ামীলীগের (স্বতন্ত্র প্রার্থী) সমর্থিত প্রার্থীর পক্ষে ভোটের প্রচার-প্রচারণা চালাতে অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নির্বাচনের ৯ দিন আগে মহাজোটের শরিক দলের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি এমপি মোহাম্মদ নোমান গত ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন থেকে দাঁড়ানোর বিষয়টি জানান। এতে নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ও হতাশা বিরাজ করে। প্রত্যাহারপত্রে তিনি লিখেছেন, নিজ দল জাতীয় পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, লক্ষ্য নির্ধারণে অনিশ্চযতা, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় ও সিদ্ধান্তহীনতা এবং মহাজোটের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচনে বহাল থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় এই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930