সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আবার ক্ষমতায় এলে ঘরে ঘরে গ্যাস বিদ্যুৎ দেয়া হবে : লক্ষ্মীপুরে কাদের

আকাশবার্তা ডেস্ক :

আবার ক্ষমতায় এলে লক্ষ্মীপুরের ঘরে ঘরে গ্যাস-বিদ্যুৎ দেয়া হবে, বেকার যুবক-যুবতীদের চাকুরী দেয়া হবে, চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন- আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী এক পথসভায় এমন ঘোষণা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন- বিএনপি ক্ষমতায় এলে দেশে লাশের মিছিল হবে, রক্তের বন্যা বয়ে যাবে, উন্নয়ন কর্মকান্ড থমকে যাবে। স্বাধীনতা বিরোধী এই জোটকে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ চূড়ান্তভাবে রাজনীতির মাঠ থেকে বিদায় দিবে। মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আওয়ামীলীগ সরকার শান্তি প্রতিষ্ঠা করেছে। এই শান্তি ও উন্নয়ন ধরে রাখতে হলে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী একেএম শাহজাহান কামালকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930