সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভুয়া ওয়েবসাইট-ফেসবুক পেজে অপপ্রচার, আইএসপিআরের সতর্কতা

আকাশবার্তা ডেস্ক :

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ব্যবহার করে নানা ধরনের মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। তাই এ ধরনের ভুয়া পেজ ও ওয়েবসাইট থেকে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

সোমবার (২৪ ডিসেম্বর) আইএসপিআর-এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম Bangladesh Army (লিংক: https://www.army.mil.bd) ও Join Bangladesh Army (লিংক: https://joinbangladesharmy.army.mil.bd)। 

সেনাবাহিনীর ফেসবুক পেইজের নাম- Bangladesh Army  । আর Bangladesh Army  নামে একটি চ্যানেল রয়েছে ইউটিউবেও। 

এগুলো ছাড়া অন্যান্য সব ওয়েবসাইট/ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভুয়া। এসব মাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও অপ্রচারের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। 

একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সংবলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও ওই প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে আইএসপিআর।

সূত্র : বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930