শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুরে নৌকার প্রার্থী শাহজাহান কামালের পক্ষে ছাত্রলীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতিকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের পক্ষে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে যোগ দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে চন্দ্রগঞ্জ বাসস্ট্যান্ড চত্তরে এই সমাবেশের আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ।

চন্দ্রগঞ্জে ছাত্রলীগ আয়োজিত সমাবেশের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সভাপতিত্বে আয়োজিত এই ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌকা প্রতিকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, সারাদেশে নৌকার জয় নিশ্চিত করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ্মীপুর সদর ৩ আসনসহ জেলার ৪টি আসনে মহাজোটের প্রার্থীদের জয় নিশ্চিত করতে আমি সবাইর প্রতি উদাত্ত আহ্বান জানাই।

ছাত্রলীগের সমাবেশে বক্তব্য রাখছেন, নৌকা প্রতিকের প্রার্থী এ কে এম শাহজাহান কামাল।

এ সময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

ছাত্রসমাবেশে বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এরআগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জেলা শহরে এবং মান্দারী বাজারে ছাত্রলীগ আয়োজিত পৃথক ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১