শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চার দিন মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা সড়ক পরিবহন মন্ত্রণালয় দিলেও দুর্গম এলাকায় ভোটের দিন সাংবাদিকরা রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে মোটর সাইকেলে চলাচল করতে পারবেন।

নির্বাচনের চার দিন আগে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের এই সুবিধা দেওয়ার দাবি তুলেছিলেন।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিবের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মোটর সাইকেল ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতা মো. আকতারুজ্জামান সাংবাদিকদের বলেন, “সাংবাদিকরা যাতে বিনা বাধায় খোলামেলাভাবে চলা ফেরা করতে পারে, তার ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনকে আমরা বলেছি।”

তারপর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি’ এর সদস্য ও গণমাধ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এলে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান।

তখন ইসি সচিব বলেন, নির্বাচনে নিরবিচ্ছিন্নভাবে সংবাদ সংগ্রহ করতে জেলা পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। সাংবাদিকদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মোটর সাইকেল ব্যবহারের অনুমতি নিতে হবে।

তবে তিনি জানান, মহানগর ও শহর এলাকায় মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।এর কারণ ব্যাখ্যা করে হেলালুদ্দীন বলেন, “মোটর সাইকেল ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার শঙ্কা থেকে তা ভোটের সময় নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত।”

রাজধানীসহ সারাদেশেই সাংবাদিকদের মোটর সাইকেল ব্যবহারের অনুমতির দাবি জানান সাংবাদিকরা। এবিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার আশ্বাস দেন সচিব।

প্রসঙ্গত, গত রোববার (২৩ ডিসেম্বর) নির্বাচনকালীন সময়ে যানবাহন চলাচলের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে এবারের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮