শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ ৩ দিন

অর্থ বাণিজ্য ডেস্ক :

জাতীয় একাদশ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে।

ওই সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে ২৮ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

অর্থাৎ এই তিন দিন বা সময় হিসেবে ৪৮ ঘণ্টায় বিকাশ, রকেট বা যে কোনও মোবাইল ব্যাংকিংয়ে কেউ টাকা উত্তোলন বা জমা করতে পারবেন না।তবে সার্কুলারে এও বলা হয়েছে, ব্যক্তিগত একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে।

এমতাবস্থায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারিসমূহকে এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সম্পর্কে গ্রাহক তথা সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১