বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রিয়াদে বাংলাদেশ স্কুলে বই বিতরণ উৎসব

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন এই বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (১ জানুয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বই উৎসবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিয়াদ দূতাবাসের প্রথম সচিব মো. আসাদুজ্জামান ও মো. ফখরুল ইসলাম।
 
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের সঙ্গে মিল রেখে সুদূর সৌদি আরবে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে।

আনিসুল হক বলেন, রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের যেকোনো প্রয়োজনে দূতাবাস পাশে রয়েছে। 

তিনি বলেন, রিয়াদে বাংলাদেশ স্কুলের জন্য জমি ক্রয় করে স্থায়ী ভবন নির্মাণ করার জন্য রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের বছরের প্রথম থেকে পড়াশুনায় মনযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছাড়া আরও বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আফজাল হোসাইন। এসময় জেএসসি ও পিএসসিতে জিপিএ ফাইভ পাওয়া ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেওয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০