মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ ইং ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছে সৈয়দ আশরাফের মরদেহ

আকাশবার্তা ডেস্ক :

জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং দলের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

শনিবার (০৫জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শাহজালাল বিমানবন্দরে থাইল্যান্ড থেকে তার মরদেহ বহনকারী বিমান এসে পৌঁছায়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা বিমানবন্দরে সৈয়দ আশরাফের কফিন গ্রহণ করেন।

জানা গেছে, সৈয়দ আশরাফের মরদেহ সন্ধ্যা ৭টায় বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হবে। এরপর সেখান থেকে রাতে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে।

রোববার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের জানাজা হবে। এরপর হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে সৈয়দ আশরাফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে; দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে জানাজা হবে।

এরপর দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে জানাজার পর আশরাফের মরদেহ ঢাকায় আনা হবে। বাদ আছর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক মাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর দলের হাল ধরেন। পরে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন তিনি।

দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১৬ সালের কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন সৈয়দ আশরাফ।

জনপ্রশাসনের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় সামলেছেন সৈয়দ আশরাফ। এর আগে ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফ। হাসপাতালে থেকেই গত রোববার অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১