রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কু‌ষ্টিয়ায় দলীয় প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মী নিহত

আকাশবার্তা ডেস্ক :

কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় মঈনুদ্দিন বিশ্বাস নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। 

রোববার (০৬ জানুয়া‌রি) ভোরে এ ঘটনা ঘটে।

একই এলাকার বাসিন্দা মঈনুদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, দীর্ঘদিনের বিরোধের জেরে ভোরে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ’ কর্মী-সমর্থক লাঠিসোটা নিয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালান। এসময় চেয়ারম্যানের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করতে গেলে প্রতিপক্ষের লোকজন মঈনুদ্দিনকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় মঈনুদ্দিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, উত্তেজনা নিরসনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১