শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে অনেক ভুঁইফোঁড় অনলাইন সংবাদমাধ্যম তৈরি হয়েছে। এসব অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) সচিবালয়ে প্রথমদিন অফিস করতে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন , ‘গতকাল শপথ নেওয়ার পর অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, অনেক ভুঁইফোঁড় অনলাইন সংবাদ মাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এসব ভুঁইফোঁড় অনলাইন সবার সহযোগিতায় মোকাবিলা করা হবে।’

তিনি বলেন, “তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পন। সমাজের সকল চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।”

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখন।’

তিনি বলেন,‘বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচণ্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।’

নতুন মন্ত্রী হওয়ার পর এ মন্ত্রণালয়ের কোন বিষয়গুলো চ্যালেঞ্জ মনে করছেন, সে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদকে।

জবাবে তিনি বলেন, “আমি নিজের জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময়। লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। আমি মনে করি, সব কাজই সমাধানযোগ্য এবং সব কাজই সবার সম্মিলিত প্রচেষ্টায় করা সম্ভব।”

সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে নতুন তথ্যমন্ত্রী বলেন, “সাংবাদিক বন্ধুদের অনেক অভাব অভিযোগ আছে, আমি আগে থেকেই জানি। সেগুলো সমাধান করতে রাষ্ট্রের পক্ষ থেকে কীভাবে সহযোগিতা করা যায়, সে কাজটি আমি করব।”

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইশতেহারে স্বপ্নের কথা বলা হয়েছে, সব স্বপ্ন বাস্তবায়ন করা হবে। যেমনটি গতবারের ইশতেহারের বাস্তবায়ন হচ্ছে, হয়েছে। শেখ হাসিনা যে অঙ্গীকার করেন, তা বাস্তবায়নও করেন।’

তিনি বলেন, ‘একসময় বাংলাদেশে ছেঁড়া কাপড়, খালি পায়ের মানুষ দেখা যেতো। গ্রামে-গঞ্জে মেঠোপথ এখন আর নেই। রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। খাদ্যের ঘাটতি ছিল, সে ঘাটতি এখন নেই। আজ সেই দেশে এখন খাদ্য উদ্বৃত্ত থাকছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮