শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

শেখ হাসিনাকে ওআইসি মহাসচিবের অভিনন্দন

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইসলামী সহযোগিতার সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন।  

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনবার্তায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি। 

 শুক্রবার (১১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায়  ওআইসি মহাসচিব তার বার্তায় বলেন, আওয়ামী লীগ সরকার বিজয়ী ও শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় ওআইসির পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশে সদ্য শেষ হওয়া ভোটে আপনার (শেখ হাসিনা) দক্ষ নেতৃত্বের প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন ঘটেছে। 

আগামী দিনে বাংলাদেশ ও ওআইসি একযোগে কাজ করবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টায় ওআইসি সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান মহাসচিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১