মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

জরুরিভিত্তিতে পরিচয়পত্র দিতে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

সংসদ নির্বাচন শেষ হওয়ায় জরুরিভিত্তিতে ফের পেপার লেমিনেটেড ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনাটি সব আঞ্চলিক কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা-থানা নির্বাচন অফিসারের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা-থানা নির্বাচন অফিসাররা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় গত ১ নভেম্বরে মাঠপর্যায়ে পেপার লেমিনেডেট জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান শেষ হয়েছে।

এই অবস্থায় অনতিবিলম্বে মাঠ পর্যায়ে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম জরুরিভিত্তিতে শুরু করার জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

নির্দেশনায় আরো বলা হয়েছে, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের গতি তরান্বিত করতে কোনো জেলার একাধিক উপজেলায় মুদ্রিত কার্ড বিতরণের অপেক্ষায় থাকলে পার্শ্ববর্তী যে জেলায় কোনো মুদ্রিত কার্ড নেই অর্থাৎ বিতরণ কার্যক্রম চলমান নেই সে জেলা থেকে আইরিশ ও টেন ফিঙ্গার মেশিন এবং প্রয়োজনীয় সংখ্যক ল্যাপটপ সংগ্রহ করে বিতরণ কার্যক্রম চালানো যেতে পারে। এক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বিষয়টি সমন্বয় করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১