শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

১৪ বছর চুপ ছিলাম, এবার কথা বলবো : মাহী

আকাশবার্তা ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী এমপি বলেছেন, ‘২০০৪ সালে বিএনপি থেকে পদত্যাগের পর প্রতিনিয়ত রাজনীতির শিষ্টাচার লঙ্ঘন করে অশ্লীল ভাষায় একতরফাভাবে অভিযোগ করে গেছে। আমি সংসদে থেকেও সে অভিযোগ খণ্ডন করার সুযোগ পাইনি। আজ ১৪ বছর পর সংসদে ফিরছি। অনেকদিন চুপ করে ছিলাম। এবার (৩০ জানুয়ারি) সংসদে গিয়ে সেদিনের অপমানের কথা বলব। আর চুপ থাকবো না।

গতকাল রোববার বিকল্পধারা থেকে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে বিকল্প যুবধারা আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর বিএমএ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহী বলেন, ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে খালেদা জিয়া বলেছিলেন, ‘ষড়যন্ত্রের শেকড় উপড়ে ফেলেছি’। কিন্তু কী সেই ষড়যন্ত্র তা কখনও বলেননি। আমরা বলতে চাই, ষড়যন্ত্রের মূল নায়ক হিসেবে আপনি কী কী ভূমিকা রেখেছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, আমি সংসদে দুই ঘণ্টা দাঁড়িয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম কিন্তু আমাকে সে সুযোগ দেওয়া হয়নি। একটি শব্দ উচ্চারণও করতে দেওয়া হয়নি। তখন বি চৌধুরীর বিরুদ্ধে ‘বেইমানির অভিযোগ’ এনে মিথ্যাচার করেছিলেন বিএনপি নেতারা। পদত্যাগের পরপর বি চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা সংসদে তুলতে চাইলেও সে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতারা কিভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, ক্ষমতার অপব্যবহার করে কিভাবে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করেছে, সে কথা সংসদে বলব। না হলে তারা নানাভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে যাবে। মাহী আরও বলেন, রাজনীতির মেরুকরণে আওয়ামী লীগের সঙ্গে যে ঐক্য হয়েছে, তাকে স্বল্পমেয়াদী ভাবলে ভুল হবে। আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তির সঙ্গে এক কঠিন ঐক্যে রয়েছি, যা হবে দীর্ঘমেয়াদী।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রপতি করা হয়েছিল দলের প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরীকে। তখন তার আসন মুন্সীগঞ্জ-১ এ বিএনপির টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ছেলে মাহী বি চৌধুরী। বিএনপির শীর্ষনেতৃত্বের বিরাগভাজন হওয়ার পর ২০০২ সালে পদত্যাগ করতে হয় বি চৌধুরীকে। এরপর মাহীও সংসদ সদস্য পদ ছাড়েন।

পদত্যাগের দুই বছর পর বি চৌধুরী বিকল্প ধারা নামে নতুন দল গঠন করেন, ওই দলের মহাসচিব করা হয় তখন বিএনপি ছেড়ে আসা মেজর (অব.) আবদুল মান্নানকে। এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন বিকল্পধারার মাহী বি চৌধুরী ও মেজর (অব.) আবদুল মান্নান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১