সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু।

চন্দ্রগঞ্জে সপ্তাহব্যাপি হযরত দেওয়ানশাহ্ (রা.) মেলার উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে ঐতিহ্যবাহী হযরত দেওয়ানশাহ্ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) সকালে ৪৩০তম সপ্তাহব্যাপি এ মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

মেলা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম ছাবির আহম্মদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুউদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেলা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ, ইউপি সদস্য মোঃ সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক দর্শনার্থীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধন শেষে এর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত।

স্থানীয়রা জানায়, প্রায় সাড়ে ৪শ’ বছর আগে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচারের উদ্দেশ্যে ফকির হযরত দেওয়ানশাহ্ (রাঃ) এই এলাকায় আগমন করেন। পরে তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে তাঁর আস্তানা গড়ে তোলেন। দীর্ঘ সময় ধরে ধর্ম প্রচারকালে এখানেই তিনি ইন্তেকাল করেন। পরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ফকির হযরত দেওয়ানশাহ্ (রাঃ) এর মরদেহ এখানেই সমাহিত করা হয়।

এরপর ফকির হযরত দেওয়ানশাহ্ (রাঃ) এর সমাধিস্থল মাঝার হিসেবে গড়ে ওঠে। ওই সময় থেকে হযরত দেওয়ানশাহ্ (রাঃ) মাঝার প্রাঙ্গণে প্রতিবছর বাংলা মাঘ মাসের ১ তারিখ থেকে চিরাচরিত নিয়মে মেলা (দরগাহ্) বসে। মেলায় বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী, কাঠের ও স্টীলের তৈরী ফার্ণিসার, কসমেটিক্স, লেদার সামগ্রী, খাবার সামগ্রী, গৃহস্থালি সামগ্রী, কুটির শিল্প, মাটির তৈরী হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন প্রকার অন্তত সহস্রাধিক স্টল স্থান পায়। এছাড়া নাগর দোলা, পুতুল নাচ, হোন্ডা খেলাসহ বিভিন্ন ধরণের জাদু প্রদর্শিত হয় মেলা প্রাঙ্গণে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০