সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রথম থেকেই মনে হয়েছে ঐক্যফ্রন্ট টিকবে না

আকাশবার্তা ডেস্ক :

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। এ জোট যেভাবে গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এটি টিকবে না।জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল শনিবার (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশে’ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার না করতে সতর্ক করবেন তিনি। এছাড়া দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কথা পুনরুল্লেখ করে নেতাকর্মীদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানাবেন দলের সভাপতি। বিশেষ করে মাদক নির্মূল অভিযানে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আসবে এ সমাবেশ থেকে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন।

সংরক্ষিত নারী আসনে এবার আগ্রহী প্রার্থীর সংখ্যা বেশি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় প্রার্থীও বেড়েছে। তবে ত্যাগী নেতাকর্মীদেরই এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে। বিশেষ করে গত নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930