মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আরো অন্তত ২০ জন গুরুত্বর আহতাবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) সকালে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন যাদৈয়া এলাকার ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক এবং পৌরসভার টুকা মিয়া রাস্তার মাথায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী সিরাজ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের ইনস্পেক্টর ও কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামে আবদুল মতিনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন, মো. নিজাম উদ্দিন, রোকেয়া, নাজমা বেগম, আব্দুল্যাহ রাহাত, দুলাল মিয়া, আবুল বাশারসহ অন্তত ২০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে পৌরসভার টুকা মিয়ার রাস্তার মাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা খাদে পড়ে যায়। এতে গুরুত্বর আহত হন কাজী সিরাজ উদ্দিন। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অপরদিকে নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস সকাল ১০টার দিকে যাদৈয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে আহত অবস্থায় অন্তত ২০ জন যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খাঁন বলেন, ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের যাদৈয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহণের একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১