সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডিএনসিসি ও সৈয়দ আশরাফের আসনে ভোট ২৮ ফেব্রুয়ারি

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ ওয়ার্ডের ভোট ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে সৈয়দ আশরাফুল ইসলামের আসনে (কিশোরগঞ্জ-১) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে ইসি।

বুধবার (২৩জানুয়ারি) নির্বাচন কমিশনের ৪৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ঘোষিত তফসিল অনুসারে, ডিএনসিসি মেয়র পদে ও কিশোরগঞ্জ-১ আসনে ৩০ জানুয়ারি মনোনয়ন জমাদানের শেষ সময়, ২ ফেব্রুয়ারি যাচাই এবং ৯ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

ইসি সচিব বলেন, সংরক্ষিত আসনে ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। উপজেলা নির্বাচন ৩ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে। প্রথম ধাপে ভোট ৮ অথবা ৯ মার্চ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সভায় ৫ ধাপে উপজেলা নির্বাচনের অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২/৩টি বিভাগের অর্ধেক জেলার সবক’টি উপজেলার ৮/৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে রমজানের পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনারের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930