রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ পুলিশের তালিকাভূক্ত দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে দুটি এলজি ও ৬ রাউন্ড গুলিসহ খুন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ১০টি বিচারাধিন মামলার আসামি ও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী জসিম ও তার সহযোগী রাসেলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপির দক্ষিণ হামছাদি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ নজরুল ইসলাম জসিম (৩৩) হামছাদি গ্রামের মৃত শহীদ উল্যাহ মাষ্টারের ছেলে ও তার সহযোগী মোঃ রায়হান হোসেন রাসেল ওরফে কাবিলা (২২) বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউপির আব্দুর রশিদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, জসিম পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী ও নারী কেলেংকারীসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই এহতেশামুল হক, এএসআই সেলিম মিয়াসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি এলজি এবং ৬ রাউন্ড কার্তুজসহ তাদের দুজনকে গ্রেপ্তার করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১