সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শেখ হাসিনাকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পের

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি স্পোকসপারসন রবার্ট পালাডিনো এক বিবৃতিতে বলেন, নির্বাচনে ভোট দেওয়া কোটি বাংলাদেশিকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ২০১৪ সালের নির্বাচন বর্জনের পর এবারের নির্বাচনে সব দলের অংশগ্রহণ ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে দেখা হচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে আটটি আসনে জয় পেয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় ও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা।

নির্বাচনে জয় লাভের পর থেকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর মধ্যে আছেন- সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, চীনের রাষ্ট্রপতি শি জিংপিং ও প্রধানমন্ত্রী লি কিউয়াং, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিং, নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ভারতের মেঘালয়ের গভর্নর তথাগত রায়সহ আরও অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930