বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সাপের ঝাঁপিতে মিলল ৫ হাজার ইয়াবা

আকাশবার্তা ডেস্ক :

সাপুড়ে সেজে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার শাহ আমানত সেতু মইজ্জ্যার টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হোসেন (৩৭) ঢাকার সাভারের কাঞ্চনপুর বেদে পাড়ার বাসিন্দা।

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল কোনো কোনো ব্যক্তি সাপের বাক্সে করে ইয়াবা পাচারের জন্য মইজ্জ্যারটেক এলাকায় অবস্থান করছিল। এ সময় ওই এলাকায় পুলিশ গেলে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“সন্দেহজনক আচরণবিধির জন্য তাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার কাছে থাকা সাপের বাক্স থেকে ছোট ছোট ২৫টি প্যাকেটে করে রাখা পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

ঝাঁপিতে সাপের চামড়াসহ সাপুড়েদের বিভিন্ন সরঞ্জাম ছিল বলে জানান তিনি।

আবুল হোসেন টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে এসেছিল বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১