শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

চলতি বছর বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ক্ষেত্রে বাংলাদেশ এই অবস্থানে থাকবে। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এসডি এশিয়া।

গণমাধ্যমটির ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিশ্ব অর্থনীতিতে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষে থাকবে সুদান। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত। দেশ দুটির প্রত্যাশিত জিডিপি হবে যথাক্রমে ৮ দশমিক ১ এবং ৭ দশমিক শতাংশ।

তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে; যেখানে বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ইকোনোমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে শক্তিশালী স্থায়ী বিনিয়োগ, বর্ধনশীল বেসরকারিখাত এবং মুদ্রানীতির কারণে এই অবস্থানে থাকবে বাংলাদেশ। গত বছর দেশীয় মুদ্রার মূল্যহ্রাস এবং তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা মুদ্রাস্ফীতি দেখা গিয়েছিল। কিন্তু এবার এমনটা হবে না।

জাতিসংঘের প্রতিবেদন বলছে, সার্বিক বিবেচনায় ২০১৯ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জিডিপি বেড়ে ৫ দশমিক ৪ শতাংশ উন্নীত হবে যা ২০২০ সালে হবে ৫ দশমিক ৯ শতাংশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১