বৃহস্পতিবার ২৮শে মে, ২০২৬ ইং ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

৩৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

আকাশবার্তা ডেস্ক : 

গাজীপুর মহানগর পুলিশ কমিশনারসহ ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে একদিনে পুলিশের ৩৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলের দায়িত্ব নিশ্চিত করা হয়। বদলির তালিকায় রয়েছেন ডিআইজি পদমর্যাদার ৫ কর্মকর্তা, অতিরিক্ত ডিআইজি ১২ জন এবং এসপি পর্যায়ের ১২ জন।

প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পিবিআইয়ের এসপি মোহাম্মদ সারওয়ার আলম (গাইবান্ধা), দিনাজপুরের এসপি মো. মারুফাত হুসাইন (ফরিদপুর), ডিএমপির উপকমিশনার মো. মিজানুর রহমান (দিনাজপুর), হবিগঞ্জের এসপি এ এন এম সাজেদুর রহমান (পাবনা), ডিএমপির উপকমিশনার গৌতম কুমার বিশ্বাস (হবিগঞ্জ) ও ডিএমপির উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন (নীলফামারী)।

এ ছাড়া সদর দপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের পার্বত্য এলাকার ডিআইজি মো. নজরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে পাঠানো হয়েছে এপিবিএনের পার্বত্য জেলাসমূহের অফিসে।

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের মো. শাহরিয়ার, এসবির মোহাম্মদ আবদুল কাদের, পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান, সিএমপির মো. হাসান মোস্তফা স্বপন ও এসবির আমীনুল ইসলাম একই ইউনিটে নতুন দায়িত্ব পেয়েছেন। সিআইডির মো. মাসুম বিল্লাহ তালুকদারকে অতিরিক্ত ডিআইজি হিসেবে অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে আরও বদলি হয়েছেন—পিএসটিএস বেতবুনিয়ার মো. আব্দুস সোবাহান (সিআইডি), সিআইডির এ এফ এম আনজুমান কালাম (বেতবুনিয়া ডিএসটিএস), বরিশাল এপিবিএনের আবু আহাম্মদ আল মামুন (পুলিশ সদর দপ্তর), রাজশাহী রেঞ্জের মো. শাহাব উদ্দীন (বরিশাল এপিবিএন), বরিশাল রেঞ্জের মো. নাজিমুল হক (চট্টগ্রাম রেঞ্জ), এসবির সরকার মোহাম্মদ কায়সার (হাইওয়ে পুলিশ), রাজশাহী সারদার ফয়সাল মাহমুদ (সিলেট রেঞ্জ) এবং সিএমপির মো. আসফিকুজ্জামান আকতার (ডিএমপি)।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে জিএমপির মো. রেজাউর রহমানকে কেএমপিতে, পুলিশ স্টাফ কলেজের তহুরা জান্নাতকে রেলওয়ে পুলিশে এবং ঢাকা রেঞ্জের মো. রাজীব ফরহানকে পিবিআইতে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের এসপি মো. সাইফুল্লাহ বিন আনোয়ার (বরিশাল রেঞ্জ), সিএমপির হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (হাইওয়ে পুলিশ), এসএমপির শরীফুল ইসলাম (সিএমপি) এবং ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের রাশিদা বেগমকে (ময়মনসিংহ রেঞ্জ) বদলি করা হয়েছে।

গাইবান্ধার এসপি নিশাত অ্যাঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে, ফরিদপুরের এসপি মো. আব্দুল জলিলকে পিবিআইতে, পাবনার এসপি মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামারীর এসপি আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকে পিবিআইয়ে পরিবর্তন করেছে সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১