শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী!

 বিনোদন ডেস্ক :

ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী? হ্যাঁ, টালিপাড়ায় কান পাতলে এখন এমন খবরই শোনা যাচ্ছে। অভিনেত্রী নাকি ফের প্রেমে পড়েছেন। পাত্রের নাম রোশন সিং ওরফে মন্টি। জন্ম সূত্রে রোশন সিং পাঞ্জাবি, পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু। বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন বলে রোশন।

জানা যাচ্ছে, মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত। সেখান থেকেই তাঁর সঙ্গে শ্রাবন্তীর আলাপ। তাঁদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র মাস চারেকের। তবে সম্প্রতি নাকি তাঁদের সম্পর্ক অন্যদিকে মোড় নিচ্ছে বলেই শোনা যাচ্ছে।

যদিও শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে রোশন সিংহের সঙ্গে সম্পর্কটা শ্রাবন্তী ভেবেচিন্তেই এগোতে চাইছেন। এবিষয়ে এখনই প্রকাশ্যে তাঁরা কিছুই বলতে চাইছেন না। তবে নাকি তাঁরা একে অপরের বাড়িতে ইতিমধ্যেই যাতায়ত শুরু করেছেন। বেশকিছু পার্টিতে তাঁদের একসঙ্গে দেখাও গেছে বলে খবর। এমনকি শ্রাবন্তীর ছেলে ঝিনুকেরও নাকি রোশনকে ভীষণ পছন্দ। ঘনিষ্ঠ মহলে শ্রাবন্তী বলেছেন রোশন সিংহ ভীষণই ভালো মানুষ। যদিও দ্বিতীয় স্বামী কৃষ্ণ ভিরাজের ক্ষেত্রেও শ্রাবন্তী এমনটাই বলেছিলেন। পাশাপাশি রোশনের মতো ‘প্রাক্তন’ কৃষ্ণ ভিরাজের সঙ্গেও শ্রাবন্তীর আলাপ হয়েছিল তাঁর জামাইবাবুর মাধ্যমে।

তবে সম্পর্কের জন্য তাঁর কেরিয়ারে কোনও ক্ষতি হোক, তা নাকি কোনওভাবেই চান না শ্রাবন্তী। তাই আপাতত কেরিয়ারে মন দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বহু অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। ২০০৩ সালে রাজীবকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ ১৩ বছর পর ২০১৬ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। তাঁর ও রাজীবের একটি ছেলেও রয়েছে, তাঁদের ছেলে ঝিনুক শ্রাবন্তীর কাছেই থাকে।
শ্রাবন্তী তাঁর দ্বিতীয় স্বামীর থেকে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আলিপুর জাজেস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন গত ১৫ জানুয়ারি । গতবছর ১০ জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের তিনমাস যেতে না যেতেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও ঠিক কী কারণে তাঁদের বিয়ে টিকল না সেবিষয়ে শ্রাবন্তী কিংবা কৃষ্ণ ভিরাজ কেউই মুখ খোলেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮