সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডাকাতির মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতার মুক্তি চাইলেন এমপি

আকাশবার্তা ডেস্ক :

ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর মুক্তি চেয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।

শনিবার বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় গ্রেফতার ছাত্রলীগ নেতার মুক্তি দাবি করেন তিনি।

শাহজাহান কামাল বলেন, ছাত্রলীগ নেতা বাবলু দক্ষ সংগঠক। তার নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে সদর হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। পরে তাকে একটি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মূলত বাবলু এ ঘটনার সঙ্গে জড়িত নয়। সে ভুল বোঝাবুঝির শিকার। এজন্য আমি তার মুক্তি চাই।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, আবদুল মতলব, নজরুল ইসলাম ভুলু, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রাকিব হোসেন লোটাস ও ছাত্রলীগ নেতা তারেক আজিজ জনি প্রমুখ।

জেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা বাবলুকে ২৩ জানুয়ারি বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে একটি ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়।

সূত্র : জাগোনিউজ২৪ ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930