মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টিন ও ইয়ুথ প্লাটফর্ম পরিচয়’র শুভযাত্রা

নিজস্ব প্রতিবেদক :

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টিন ও ইয়ুথ প্লাটফর্ম পরিচয় (www.porichoy.net)| কিশোর তরুণদের মাঝে সৃজনশীল কাজে আগ্রহ, বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও সমাজ উন্নয়নের উদ্দেশ্যে পরিচয়’র যাত্রা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পল্টন কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এর শুভ উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশের খ্যাতিমান ছাড়াকার, ছড়ার জাদুকর জগলুল হায়দার।

জগলুল হায়দার তার বক্তব্যে এই প্লাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে বলেন, কিশোর তরুণদের জন্য এমন একটি প্লাটফর্ম সময়োপযোগী। কিশোর তরুণদের সমন্বয়ে ভালো ভালো কাজের মাধ্যমে এ প্লাটফর্ম এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন। এছাড়াও তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ছোটদের প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাবুই’ এর সম্পাদক ও প্রকাশক, শিশুসাহিত্যিক কাদের বাবু, দৈনিক ইত্তেফাক পত্রিকার বিভাগীয় সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, শিশুসাহিত্যিক ও রম্য লেখক সত্যজিৎ বিশ্বাস, রমনা মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: নাসির উদ্দিন, সাংবাদিক শামীম সুমন, মোহাম্মদ মাসুদ, খালেদা আক্তার তানিয়া।

পরিচয় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, সাজেদুল হাসান রাহিন -নর্থ সাউথ ইউনিভার্সিটি, এহসান আল মিরাজ -জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহরিয়ার ফারুক জোহান -আদমজী ক্যান্ট. কলেজ, নুসরাত জাহান রিয়া -বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, সুমাইয়া আক্তার -উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, হাসান মোস্তাফিজ ও চৌধুরী ইসফাতুল করিম -নটরডেম কলেজ, নাহিয়ান শাহরিয়ার ও মো: আতিকুর রহমান -সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদ ইসরাফিল, আমির হোসেন, শাহাদাৎ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘পরিচয়’ সম্পাদক শিশুসাহিত্যিক আপন অপু।

পরিচয়’র লক্ষ্য ও উদ্দেশ্য :
ক) দেশপ্রেম থাকবে সর্বাগ্রে।
খ) কিশোর তরুণদেরকে লেখালেখিসহ সৃজনশীল কাজে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করন ও অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা।
গ) গৌরবোজ্জল ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা।
ঘ) স্কুল কলেজে কর্মশালা, সেমিনার, আলোচনা, বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূলে সেবা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা।
চ) লেখালেখি, ফটোগ্রাফি, বিজ্ঞান, বিতর্কসহ সৃজনশীল উৎসব আয়োজনের মাধ্যমে কিশোর তরুণদের মেধা ও মননের বিকাশ।
ছ) এরূপ লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা।
উল্লেখ্য, বাংলাদেশে অবস্থানরত সকল শিক্ষার্থী এর সাধারন সদস্য হতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১