সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে। পাশাপাশি দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

ক্ষুদ্রনৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (৩১জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে দেশের মূল ধারায় সম্পৃক্ত করতে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন এমন ৫০০ জনের হাতে বৃত্তি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শিক্ষামন্ত্রীসহ বিদেশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও শিক্ষাবিদরা উপস্থিতি ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। সবাই সমানভাবে তাদের সুযোগ সুবিধা ভোগ করবে। দেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের সামাজিক, আর্থিক জীবন মান উন্নয়নের জন্য কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, শিক্ষা দীক্ষায় সকল জনগোষ্ঠী যেন সমান সুযোগ পায়, কেউ যেন পেছনে পড়ে না থাকে, সে জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমি চাই উপযুক্ত শিক্ষা দীক্ষা নিয়ে সবাই রাষ্ট্র পরিচালনায় আসবে।

এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের হাতে যে বৃত্তি তুলে দিতে পারলাম, এজন্য আমি আন্তরিকভাবে আনন্দিত। তোমরা যারা বৃত্তি পেয়েছো, তোমরা নিজ নিজ মেধা ও যোগ্যতায় দেশ গঠনে অবদান রাখবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর শিক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে এনে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা পিছিয়ে আছেন,আমাদের দিক থেকে তাদের শিক্ষা-দীক্ষা এবং আর্থ-সামাজিকভাবে যেন তারা উন্নত হতে পারেন, সেই উদ্যোগটা আমরা হাতে নিয়েছি।’

শিক্ষাকে অধিকার হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রায় ৫৫টি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের জীবনমান কিভাবে উন্নত করা যায় এবং সেই লক্ষ্যেই আমরা কিছু বিশেষ এলাকা নিয়ে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছি। এজন্য বাজেটেও আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

এসময় তাকে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার জনগণকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930