সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পুরুষদেরকে আনন্দ দেয়ার জন্য নারীদের ট্রেনিং নেয়া দরকার!

বিনোদন ডেস্ক :

লাইমলাইটে আসার জন্য কোনো সুযোগই ছাড়েন না তিনি। তাই আবারও রাম গোপাল ভার্মার ট্যুইটের ব্যাপারে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাখী সাওয়ান্ত। পরিচালক বিষয়টির ব্যাপারে ক্ষমা চেয়ে নিলেও আইটেম গার্ল কিন্তু বিষয়টিকে সমর্থন জানালেন।

রাখী সাওয়ান্ত এই ব্যাপারটিকে শুধু সমর্থনই জানান নি, তিনি রাম গোপাল ভার্মার পাশে থাকার কথাও জানিয়েছেন। তিনি নারীদের উদ্দেশে বলেছেন, পুরুষদেরকে আনন্দ দেয়ার জন্য নারীদের নিয়মিত ট্রেনিং নেয়া দরকার!

উল্লেখ্য, ‘পৃথিবীর সব মেয়েরাই পুরুষদের সানি লিওনের মতো আনন্দ দিক’ সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করে সমালোচনায় মুখে পড়েছিলেন রাম গোপাল ভার্মা। আন্তর্জাতিক নারী দিবসে যেখানে শুভেচ্ছা প্রদান করা হচ্ছে নারীদেরকে, ঠিক তখনই এমন বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

এমনকি তাকে জুতোপেটা করার হুমকিও দেওয়া হয়। এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি সোশ্যাল সাইটেও। এরপর বিষয়টি কিছুটা চাপা পড়ে গেলেও রাখী সাওয়ান্তের মন্তব্যে বিষয়টি আবার আলোচনার শীর্ষে উঠে এসেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31