সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

উপজেলা নির্বাচনে ৬ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি আ.লীগের

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ আয় করেছে প্রায় ছয় কোটি টাকা। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, চারদিনে চেয়ারম্যান পদে ২ হাজার ৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ হাজার ৪৮৫টি ফরম বিক্রি হয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগের আয় হয়েছে পাঁচ কোটি ৮৯ লাখ পাঁচ হাজার টাকা।এবার পাঁচ ধাপে দেশের ৪৯২টি উপজেলা পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।

এরপর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ করা হবে। আর সর্বশেষ পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ রমজানের পর ১৮ জুন।

চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের জন্য ২০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৫ হাজার টাকা করে নেওয়া হয়। গত সোমবার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় আর শেষ হয় গতকাল বৃহস্পতিবার। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930