শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক
ফাইল ছবি

হুইল চেয়ারে সংসদে গেলেন এরশাদ

আকাশবার্তা ডেস্ক :

সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে সংসদ ভবনে পৌঁছান এরশাদ। গাড়ি থেকে নেমে অধিবেশন কক্ষে যাওয়ার পথে হুইল চেয়ারে চড়ে লিফটে ওঠেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বেঁচে আছি।’

বিকেল ৪টা ৪৩ মিনিটে হুইল চেয়ারে চড়েই সংসদ ভবনের লবিতে পৌঁছান বিরোধী দলীয় নেতা এরশাদ। সেখান থেকে দলীয় নেতা জি এম কাদের ও মশিউর রহমান রাঙ্গাঁর সহায়তা নিয়ে লবি থেকে অধিবেশন কক্ষে দিকে এগিয়ে যান। পরে পায়ে হেঁটেই বিরোধী দলীয় নেতার আসন গ্রহণ করেন তিনি।

কালো সাফারি পরিহিত এরশাদ অধিবেশন কক্ষে ঢুকেই সরকারি বেঞ্চ উপস্থিত সরকার দলীয় নেতা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ অন্যদের উদ্দেশে হাত উঁচিয়ে সালাম জানান।

উল্লেখ্য, গেলো ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। এরপর ৩ জানুয়ারি দলের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি জাপা চেয়ারম্যান। পরে ৬ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন।
অসুস্থতার কারণে এতদিন অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি। এর মাঝে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন হুসেইন মুহম্মদ এরশাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১