শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শুটিংয়ে আহত ফেরদৌস ও পূর্ণিমা

বিনোদন ডেস্ক :

নোয়াখালীতে কয়েকদিন ধরেই চলছিল পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘গাঙচিল’ ছবির শুটিং। সেই শুটিং সেটে কাজ করছিলেন চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা পূর্ণিমা।

রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে শুটিং স্পটে মোটরসাইকেলের একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন তারা। ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, আজ সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিং চলছিল। মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা। পেছনে বসে ছিলেন ফেরদৌস।

কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় স্লিপ কেটে তাদের মোটরসাইকেল উল্টে যায়। ফেরদৌস আর পূর্ণিমা ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যান। দুজন যথেষ্ট ব্যথা পেয়েছেন। দুজনেরই শরীরের কিছু স্থানে কেটে গেছে। সেখান থেকে রক্ত ঝরেছে। তিনি আরো জানালেন, ঘটনার পর ফেরদৌস আর পূর্ণিমাকে বিশ্রামে রাখা হয়। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ৬ই ফেব্রুয়ারি থেকে চরমন্ডল আর চর এলাহীতে ‘গাঙচিল’ ছবির শুটিং করছেন ফেরদৌস আর পূর্ণিমা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০