শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আমার সংবাদের জন্মদিনে বসন্তের শুভেচ্ছা

আকাশবার্তা ডেস্ক :

জন্মদিনের শুভেচ্ছা সত্যের সন্ধানে প্রতিদিন দৈনিক আমার সংবাদকে। সময়ের দাবিতে আজ থেকে ছয় বছর আগে নির্ভীক সাংবাদিক হাশেম রেজা দৈনিক আমার সংবাদ পত্রিকাটি প্রকাশ করেছিলেন। সেই থেকেই নবীন-প্রবীণ থেকে শুরু করে নতুন প্রজন্মকে যেমন উৎসাহ-উদ্দীপনা দেয়, অন্যদিকে লেখকদেরকে আবার প্রেরণাও দিয়ে থাকে।

অনেক বড় বড় খ্যাতিমান লেখক সৃষ্টিতে এই পত্রিকাটি যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। তাই সাত বছরে পদার্পণ করায় পত্রিকাটিকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করছি। সকল রাজনৈতিক হিংসা বিদ্বেষ, ধর্মবর্ণ নির্বিশেষে সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ নির্মূল তথা অপসংস্কৃতি পরিহারসহ আজকের এই স্বাধীন বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে নবীন, প্রবীণসহ তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ের মধ্যে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ যুবলীগের সহ-সম্পাদক, চুয়াডাঙ্গা-২ এর মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবী, উদ্যোমী, সাহসী ও ত্যাগী সাংবাদিক হাশেম রেজা সম্পাদিত দৈনিক আমার সংবাদ পত্রিকাটিতে। সত্যিই এই পত্রিকাটি কখনও কখনও এমন কিছু খবর জাতীয় স্বার্থে তুলে ধরতে সক্ষম হয়েছে, যা অনেক জাতীয় দৈনিকের পক্ষে সম্ভব হয়নি।

কারণ সুষ্ঠু চিন্তাধারা ও নিরপেক্ষতার ধারাবাহিকতায় খবর মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে দৈনিক আমার সংবাদ গত ৬টি বছর খুব সাহসী ভূমিকা পালন করেছে। গতকাল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক আমার সংবাদের জন্মদিন। ৭ম বছরে পা দিয়েছে দেশের অগ্রগামী, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এই জাতীয় দৈনিকটি। এক ঝাঁক, তরুণ, নবীন-প্রবীণ সাংবাদিকসহ দৈনিক আমার সংবাদ পত্রিকার কলাকুশুলীসহ সবাইকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন।

পত্রিকার সম্পাদক হাশেম রেজাকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার অসীম সাহসী ভূমিকা পালন করার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের কাল্পনিক শক্তিকে বাস্তবিক রূপরেখার সংমিশ্রণে একটি পত্রিকা তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। বিশেষ করে সাড়ে ষোলো কোটি বাঙালির চেতনাবোধকে জাগ্রত করে তুলতে বিগত দিনগুলো এই জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে। গণতন্ত্র, প্রজাতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ন্যায় নীতি, সামাজিক রীতি নীতি, পারিপার্শ্বিক অবস্থান, মানবাধিকার মূল্যবোধ, উন্নয়নমূলক কর্মকা-, একটি রাষ্ট্র বা সারাবিশ্বের দেশগুলোর উন্নয়ন কিংবা অবকাঠামোগত দিকগুলো পরিবেশন করতে হলে কাগজের পাতায় দলিলরূপে লিপিবদ্ধ করে রাখতে হয়। কারণ এই দলিলের কালজয়ী স্বাক্ষী হিসেবে প্রমাণ করে দিতে পারে যেকোন বহুল আলোচিত ঘটনার প্রবাহ চিত্র।

জঙ্গি মৌলবাদের কারণে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মূল্যবোধ, আর্থ সামাজিক অগ্রগতি, নারীর সমঅধিকার, মুক্তচিন্তা, বিজ্ঞান ও শিল্পসংস্কৃতি চর্চার ক্ষেত্র ক্রমে সংকুচিত হচ্ছে। জঙ্গি মৌলবাদীরা সন্ত্রাস ও হত্যার মাধ্যমে সমাজে আতঙ্কের আবহ সৃষ্টি করছে, মানুষকে নিয়তিবাদী ও সহিংস করে তুলছে। ধর্মান্ধতা ও ধর্মোন্মাদনা থেকে সৃষ্টি হচ্ছে মানুষের প্রতি মানুষের অবিশ্বাস ও ঘৃণা। ধর্মের নামে হত্যা ও সন্ত্রাসকে বৈধতা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি শুধু বাংলাদেশ নয়, বিশ্বশান্তি ও বিশ্বসভ্যতার জন্যে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এইসব অপসংস্কৃতি পরিহার করে সুষ্ঠু ধারায় জাতির বিবেককে বিকশিত করতে হবে সংবাদপত্রের মাধ্যমে। ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আবার ফেলে আসা দিনগুলোতে যেভাবে স্বাধীন, স্বার্বভৌম বাংলাদেশসহ বিশ্বের আলোচিত, সমালোচিত, বিনোদন, ক্রীড়াজগত, আন্তর্জাতিক, সাংস্কৃতিক, ধর্মীয় চিন্তা, জ্ঞান-বিজ্ঞানের খবরাখবর, তথ্য প্রযুুক্তিতে বর্তমান সরকারের বিশেষ অবদানের খবর দৈনিক আমার সংবাদ পত্রিকায় ফুটিয়ে তুলেছে, ঠিক তেমনিভাবে আগামী দিনে পত্রিকাটি সেইভাবে কাজ করে যাবে বলে আবারও অভিনন্দন এই আন্তর্জাতিক মাতৃভাষার মহান একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে।

বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা, সারা বিশ্বের আকাশে সুউচ্চ চূড়ায় তুলে ধরতে চায় বাংলার পতাকা। যেখানেই বাংলা, সেখানেই একটি নতুন ধারা দৈনিক আমার সংবাদ। বাংলা আর বাংলাদেশের গৌরব ছড়িয়ে পড়ুক পৃথিবীজুড়ে। এই জাতীয় দৈনিকটি বাংলার ইতিবাচক খবর আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। আর এ কাজে আমাদের অনুপ্রেরণার পেছনে সেই মায়ের ভাষার অবদান, বিজয়ের লাল-সবুজে উদীয়মান আজকের স্বাধীন বাংলাদেশ। তাই দৈনিক আমার সংবাদ পত্রিকাটির নামকরণের স্বার্থকতা অনেক ব্যাপকভাবে ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আমরা যারা দেশ-বিদেশে আছি, সবাই মিলে এই পত্রিকাটি সংবাদ প্রেরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।
লেখক : সাংবাদিক ও গবেষক

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮