সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন ১৬ মার্চ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১৬ মার্চ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রিসাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

তফসিলে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রবিধানমালা-২০০৯ এর ১৬ ধারা মোতাবেক বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনের আলোকে এই তফসিল ঘোষণা করা হয়। এতে অফিস চলাকালীন সময়ে আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২ মার্চ সকাল ১১টায় মনোনয়নপত্র বাছাই, ৫ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৬ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতদসংক্রান্ত বিষয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে প্রিসাইডিং কর্মকর্তার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে যোগাযোগ করার জন্য সম্ভাব্য প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছেন কর্তৃপক্ষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930