শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফাগুন হাওয়ায় তিশা

বিনোদন প্রতিবেদক :

গত শুক্রবার মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। নায়িকা জানান, ‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রচারণার জন্য আজ অথবা কাল জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে যাবেন তিনিসহ ছবির কলাকুশলীরা। যেহেতু ‘ফাগুন হাওয়ায়’ ভাষা আন্দোলনকে ঘিরে নির্মিত একটি সিনেমা। তাই শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানোটাই স্বাভাবিক। কেমন সাড়া পাচ্ছেন ফাগুন হাওয়ায় সিনেমার জন্য?

এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, ‘আমি তো আল্লাহর রহমতে এই সিনেমাতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সিনেমাটির গল্প ভাষা আন্দোলনকে আবর্ত করে হলেও ভালোবাসাকে মুখ্য রেখে এই গল্প এগিয়েছে। যা দর্শকের ভালো লাগছে। আবার সিনেমার গানও দর্শক বেশ পছন্দ করছেন। এটা অনেক প্রাপ্তির বিষয়। তাই আমি এই সিনেমার দর্শক সাড়া নিয়ে বেশ সন্তুষ্ট।’ একই পরিচালকের ‘হালদা’ সিনেমাতে অভিনয় করেছিলেন নূসরাত ইমরোজ তিশা।

সেটি ২০১৭ সালের শেষের দিকে মুক্তি পায়। এদিকে তিশা এরইমধ্যে শেষ করেছেন অরুণ চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘মায়াবতী’র কাজ। এই সিনেমাতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। কলকাতার একটি সিনেমাতেও মাঝে তিশার কাজ করার কথা ছিলো। কিন্তু এর শুটিং আপাতত পেছানো হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

এর বাইরে আগামী নারী দিবস উপলক্ষে তিশা সম্প্রতি চয়নিকা চৌধুরীর রচনা ও নির্দেশনায় ‘প্রতিদিনের মতো একটি দিন’ নাটকে অভিনয় করেছেন। এটি ৮ মার্চ নারী দিবসে রাত আটটায় আরটিভিতে প্রচার হবে। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

এছাড়া আজ তিশার জন্মদিন। নিজের নতুন সিনেমার প্রচারণা এবং পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গেই কাটবে তার এবারের জন্মদিন। গেলো বছর জন্মদিনে শুটিং করেছিলেন তিশা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০