মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরের মেঘনায় টানা দুইমাস মাছ ধরা নিষিদ্ধ

আকাশবার্তা ডেস্ক :

শুক্রবার (১ মার্চ) মধ্য রাত থেকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে টানা দুইমাস ইলিশ অভয়াশ্রম এলাকায় সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা মৎস অধিদপ্তর ও প্রশাসন।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকা পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১শ’ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম। আজ ১লা মার্চ থেকে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত দুইমাস এ এলাকায় সকল প্রকার মাছ ধরা নিষেধ।

জেলা মৎস অধিদপ্তর সূত্র জানায়, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী দুই মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহণ, বাজারজাত ও মজুদকরণ আইনত দন্ডনীয় অপরাধ। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার লক্ষ্যে মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অব্যাহতভাবে অভিযান পরিচালনা করা হবে। তাই এ নিষেধাজ্ঞা সম্পর্কে জেলেদেরকে সচেতন করার লক্ষ্যে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক সভাসহ নানা কর্মসূচী পালন করা হচ্ছে।

জেলা মৎস কর্মকর্তা এস এম মহিব উল্যাহ বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও জেলার নিবন্ধিত ৪২ হাজার ৩৩৭ জন জেলের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০