শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিয়ে করব না, কে আমাকে বিয়ে করে দেখি : শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : 

‘আমি বিয়ে করব না, দেখি কে আমাকে বিয়ে করে।’ কথাটি বলছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী। তবে এই বিয়ে না করার সিদ্ধান্তকে ব্যক্তিগত ভাববেন না। কারণ এটি সংলাপ সিনেমার।

অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ছবি ‘গুগলি’তে অভিনয় করেছেন শ্রাবন্তী। সেই ছবিতে রয়েছে এই সংলাপ। শুক্রবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। এর আগে মুক্তি পেয়েছে ‘গুগলি’র প্রথম ট্রেলার।

অভিমন্যু বলেন, ‘ও গুগলি। সৌম্যদীপ্ত। এর আগে সিরিয়ালে কাজ করেছে। কিন্তু সিনেমা এই প্রথম। এই ছবিটা ফ্যামিলি ইমোশনাল ড্রামা। ওর বাবা-মায়ের চরিত্রে করেছে সোহম-শ্রাবন্তী। এটুকু বলতে পারি, এই জুটিকে একেবারে অন্য ভাবে প্রেজেন্ট করেছি।’
ট্রেলারে রয়েছে এমন এক দম্পতির গল্প যাদের কথা বলায় সমস্যা রয়েছে। তারা তোতলা। সন্তানও কি তোতলা হবে? এই চিন্তা রয়েছে দম্পতির।

‘গুগলি’র গল্প, চিত্রনাট্য সবই করেছেন অভিমন্যু। এর আগে তার পরিচালিত দু’টি ছবি দেখেছেন দর্শক। সব কিছু ঠিক থাকলে এ ছবি মুক্তি পাবে চলতি মাসেই। আদ্যন্ত পারিবারিক গল্প দর্শকের ভাল লাগবে বলেই মনে করেন টিম ‘গুগলি’র সদস্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০