শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক
ফাইল ছবি

ওবায়দুল কাদেরের হার্টে তিন ব্লক : চিকিৎসক

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রোববার (৩ মার্চ) সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এবং কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘ওবায়দুল কাদেরের তিনটি ব্লক ধরা পরেছে। এরই মধ্যে একটি ব্লক অপসারণ করা হয়েছে। এছাড়া ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ সেতুমন্ত্রীকে দেখতে এসে অযথা ভিড় যেন হাসপাতালে না হয় সেটা ভেবে দেখার অনুরোধ করেন তিনি।

এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘দেশবাসীর কাছে ওবায়দুল কাদের-এর জন্য দোয়া চাই।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ওবায়দুল কাদের-এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২ মার্চ) রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১