সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর-ঢাকা রুটে লঞ্চ চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের সঙ্গে নৌ-রুটে ঢাকার যোগাযোগ সহজ হতে চলেছে। এবার লক্ষ্মীপুর থেকে সরাসরি ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়ে যাবে। গত রোববার (০৩ মার্চ) রাতে নৌ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. কবির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মেসার্স লক্ষ্মী বাজার শিপিং করপোরেশনের এমভি বোগদাদীয়া-৮ (এম-৬৮২২) ৩১ মার্চ পর্যন্ত সাময়িকভাবে চলাচল করবে। লঞ্চটি প্রতিদিন রাত ১০টায় সদরঘাট থেকে ছাড়বে। একই লঞ্চ দুপুর ১২টায় লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল বলেন, বিগত দিনে লক্ষ্মীপুরবাসী চাঁদপুর থেকে নৌ-পথে লঞ্চযোগে ঢাকায় যাতায়াত করতেন। লক্ষ্মীপুর থেকে সরাসরি ঢাকায় লঞ্চ সার্ভিস চালু হওয়ার মাধ্যমে দুর্ভোগ কমবে, সময় বাচঁবে ও যোগাযোগ আরও সহজ হবে। খুব শিগগিরই লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930