রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে উৎসব-মুখর পরিবেশে ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এতে ১৬শ’ ভোটারের মধ্যে ৮শ’ ৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আবু তালেব। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, প্রথম মো. আলাউদ্দিন চৌধুরী (৬১২ ভোট), দ্বিতীয় মো. দেলোয়ার হোসেন (৫৭২ ভোট), তৃতীয় মো. মহিন উদ্দিন বুলু (৫৫২ ভোট) ও চতুর্থ এ্যাড. শামছুদ্দিন (৪৮৬ ভোট)। নির্বাচনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মো. কামাল হোসেন ৪৪৬ ভোট পেয়ে ৪০ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে কাষ্টিং ভোটের শতকরা হার ৫৫ শতাংশ।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন।

এ দিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে একমাত্র প্রার্থী লাভলী আক্তারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১