সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৭ মার্চ) সকাল ১০টার পর ফুলেল এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী।  

পরে সমাধি কমপ্লেক্সে সুরা ফাতেহা ও মোনাজাত করা হয়। 

এর আগে সকাল ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের হেলিপ্যাডে পৌঁছান। আর সোয়া ১০টার পর সেখানে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। 

হেলিপ্যাড থেকে নেমে সমাধি কমপ্লেক্সে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। 

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 

আর শ্রদ্ধা জানানো শেষে ঢাকায় ফেরার কথা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930