সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধি, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ মার্চ) সকালে থানা প্রতিনিধি সাহাদাত হোসেন দিপুর উদ্যোগে উপজেলার মান্দারী পল্লী উন্নয়ন ক্লাব প্রাঙ্গনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জিল্লুর রহিম কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা।

বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান খাঁন, জেলা পরিষদের সদস্য মো. বেলায়েত হোসেন, স্থানীয় দৈনিক মুক্তবাঙালী পত্রিকার সম্পাদক কামালুর রহিম সমর, মান্দারী সোসাইটি মার্কেটের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন আপ্র, মান্দারী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান ফয়সাল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক মনিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

দৈনিক ভোরের ডাক পত্রিকা যেন আগামীতেও দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে সেই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930