মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন : লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু, কেন্দ্র শূন্য ভোটার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটার শূন্য রয়েছে। কিছু কিছু কেন্দ্রে দুই একজন করে ভোটার তাদের ভোট প্রয়োগ করতে দেখা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন জেলার ৫টি উপজেলায় মোট ৪৫৮টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ১২ লক্ষ ৩৪ হাজার ৬৯৬ জন। জেলার রামগঞ্জ, রায়পুর, সদর, কমলনগর ও রামগতি উপজেলায় মোট চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থীসহ মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এছাড়া রামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৪৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৪৬টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী কেন্দ্র নিয়ন্ত্রণের জন্য জেলায় ১৯শ’ পুলিশ সদস্য, ১১ প্লাটুনে ২২০ জন বিজিবি, ১০ প্লাটুনে ৮০ জন র‌্যাব সদস্য ও ৫ হাজার ৪৯৬ জন আনসার সদস্য রয়েছে বলে জানান পুলিশ সুপার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০