মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

উপজেলা নির্বাচন : লক্ষ্মীপুরে ভোট গ্রহণ শেষ, চলছে ভোট গণনা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। তবে ভোটার উপস্থিতি ছিল কম। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম দেখা গেছে। প্রায় সারাদিনই সুইয়ে বসে সময় কাটান ভোটার সংশ্লিষ্ট প্রিসাইডিং, পোলিং অফিসারসহ কর্মকর্তারা।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন জেলার ৫টি উপজেলায় মোট ৪৫৮টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ১২ লক্ষ ৩৪ হাজার ৬৯৬ জন। জেলার রামগঞ্জ, রায়পুর, সদর, কমলনগর ও রামগতি উপজেলায় মোট চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থীসহ মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এছাড়া রামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৪৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৪৬টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী কেন্দ্র নিয়ন্ত্রণের জন্য জেলায় ১৯শ’ পুলিশ সদস্য, ১১ প্লাটুনে ২২০ জন বিজিবি, ১০ প্লাটুনে ৮০ জন র‌্যাব সদস্য ও ৫ হাজার ৪৯৬ জন আনসার সদস্য রয়েছে বলে জানান পুলিশ সুপার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১