বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে জেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর স্বাধীনতা দিবসের আলোচনা এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

কলেজের অধ্যক্ষ সরকার জোবায়েদ আলীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন-গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদ, সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন-বিশিষ্ট চিকিৎসক ডা. শহীদুল আলম স্বপন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, গভর্নিং বডির সদস্য মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, মো. বাবুল হোসেন, মো. কামাল হোসেন ও অহিদ মিয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোবাসা দিয়ে সাড়ে ৭ কোটি মানুষের হৃদয় জয় করেছেন। যার ফলশ্রুতিতে মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং স্বাধীনতার লালসূর্য ছিনিয়ে আনেন। তারা বলেন, বঙ্গবন্ধু তাঁর ভালোবাসা দিয়ে যেভাবে জনগণের মন জয় করেছেন এবং তাদের সমর্থনে দেশ স্বাধীন করেছেন তেমনিভাবে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০