মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে শিল্প স্থাপনে বহুজাতিক কোম্পানীর সম্ভাব্যতা পরিদর্শন

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরে বহুজাতিক শিল্প গ্রুপের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই পরিদর্শন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৫ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় কমলনগরের মেঘনা উপকূলীয় মতিরহাট এলাকায় এসে ঘুরে দেখেন, বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন এবং ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা সানজানাসহ তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। পরিদর্শনকালে তাদেরকে স্বাগত জানান- সদ্য নির্বাচিত কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।

সফররত প্রতিনিধি দলের তথ্যে জানা যায়, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভাধীন নরোত্তমপুর গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের নির্মাণ করছে হোসাফ প্রুপের প্রতিষ্ঠান এনার্জি প্রিমা লিমিটেড। ওই পাওয়ার প্লান্টের জ্বালানী সরবরাহ এবং লক্ষ্মীপুর নৌ-বন্দর সংশ্লিষ্ট কাজে হোসাফ গ্রুপ কমলনগরের মতিরহাটে একটি ল্যান্ডিং জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। যার প্রাথমিক পদক্ষেপ এ পরিদর্শন।

অন্যদিকে স্থানীয়রা জানান, ইতোমধ্যে কারখানা স্থাপনের জন্য মতিরহাটে জমি কিনেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রিমিয়াম গ্রুপ।

স্থানীয়রা আশা করছে বহুজাতিক শিল্পগ্রুপের আগ্রহের কারণে মতিরহাট লক্ষ্মীপুরের অন্যতম বিনিয়োগ এলাকায় পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০