বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বারলুসকোনির সেক্স পার্টি ফের আলোচনায়

আকাশবার্তা ডেস্ক :

আবার আলোচনায় ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির রগরগে যৌনলীলা ‘বুঙ্গা বুঙ্গা’ পার্টি। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি মিলানের কাছে নিজের বিলাসবহুল বাসভবন ভিলা আরকোরে’তে বসিয়েছিলেন ওই পার্টি। সেখানে ভাড়া করেছিলেন পতিতাদের। তার মধ্যে প্রাপ্ত বয়স্ক নয় এমন বালিকাদের সঙ্গে তিনি অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন বলে অভিযোগ।

এ নিয়ে মামলা চলমান। কিন্তু এমন সময়ে ওই বুঙ্গা বুঙ্গা পার্টির প্রত্যক্ষদর্শী, মামলার সাক্ষী, মডেল ইমানে ফাদিল (৩৪) মারা গেছেন। কেউ মারা যাওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু মরক্কোয় জন্ম নেয়া ফাদিলকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। গত বছর মামলা থেকে রেহাই পেতে তাকে অর্থ দিয়েছিলেন বারলুসকোনি- এমন অভিযোগ আছে। সামনেই ইউরোপীয়ান পার্লামেন্টের এমপিনির্বাচন। সেই নির্বাচনে বহুল বিতর্কিত বারলুসকোনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে।

তবে কি পথের কাঁটা সরিয়ে দেয়ার কোনো চেষ্টা হয়েছে ইমানে ফাদিলের শরীরে বিষ প্রয়োগ করে! এসব নিয়ে পশ্চিমা মিডিয়ায় বিস্তর লেখালেখি। ব্রিটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ লিখেছে, নিন্দিত রাজনীতিক সিলভিও বারলুসকোনি আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন। তিনি ইউরোপীয়ান পার্লামেন্টের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু ইমানে ফাদিলের মৃত্যু তার সেই বুঙ্গা বুঙ্গা পার্টিকে আবার সামনে এনে দিয়েছে। শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। আবার মুখে মুখে ফিরছে তার সেই বুঙ্গা বুঙ্গা পার্টি। ইমানে ফাদিলের বয়স ৩৪ বছর।

তাকে মিলান’স হিউম্যানিটাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিদারুণ যন্ত্রণা ভোগ করার পর ১ মার্চ মারা যান তিনি। অভিযোগ করা হচ্ছে, তার ওপর বিষাক্ত কিছু প্রয়োগ করা হয়েছে। তার বোন ফাতিমা বলেছেন, ফাদিলের পেট ফুলে গিয়েছিল। চোখ হলুদ হয়ে গিয়েছিল। চোখে কালো দাগ পড়েছিল। নাক দিয়ে মাঝে মাঝেই রক্ত আসছিল। এমন অভিযোগে ফাদিলের ময়না তদন্ত হয়েছে মঙ্গলবার। মারা যাওয়ার আগে তিনি আইনজীবী ও মেডিকেল স্টাফদের বলে গিয়েছেন, তার শরীরে বিষাক্ত কিছু প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার যে ময়না তদন্ত হয়েছে তাতে দেখা গেছে তার শরীরে উচ্চ মাত্রায় বিষাক্ত পদার্থ আছে। এর মধ্যে রয়েছে ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল ও ক্রোম। এর মধ্যে ব্যাটারি তৈরিতে ব্যবহূত হয় ক্যাডমিয়াম।

এ ছাড়া বিপুল অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। মিলানের ভিলা আরকোরে’তে ক্ষমতায় থাকার সময় সপ্তাহে তিনবার যুবতিদের নিয়ে যে উদ্দাম পার্টির আয়োজন করতেন সিলভিও বারলুসকোনি, তাতে যারা উপস্থিত থাকতেন তার মধ্যে অন্যতম ইমানে ফাদিল। ওই রগরগে পার্টিতে আমন্ত্রণ জানানো হতো পতিতাদের। বাইরে থেকে এমন পার্টির নাম দেয়া হয়েছিল সেক্স পার্টি। তখন ওই ভিলার ভিতরে যুবতিদের নগ্ন হয়ে হাঁটা, নাচার দৃশ্য প্রকাশ হয়েছিল পত্রিকায়। খবরে ঠাসা ছিল পশ্চিমা মিডিয়া। ল্যাপ-ড্যান্সে যে যুবতি বিজয়ী হতেন তাকে সিলভিও বারলুসকোনির সঙ্গে ঘুমানোর আমন্ত্রণ জানানো হতো।

এ নিয়ে যে মামলা হয়েছে তাতে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেয়ার সাহস দেখিয়েছিলেন ইমানে ফাদিল। এ ছাড়া তিনি একটি বই লিখছিলেন। তাতে ভিলা আরকোরের ভেতরে ওই পার্টিতে কি সব শয়তানি কর্মকাণ্ড পরিচালনা হতো তা তুলে ধরছিলেন। এ ছাড়া উৎকোচ গ্রহণের একটি মামলায় তার কাঠগড়ায় দাঁড়ানোর কথা ছিল।

অভিযোগ আছে যে, বারলুসকোনি যাতে রাজনীতিতে ফিরতে পারেন, স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য এই মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, গত বছর সাক্ষী হিসেবে ফাদিলকে অর্থ দিয়েছিলেন বারলুসকোনি, যাতে তিনি উল্টো সাক্ষ্য দেন আর মুক্তি পান বেরলুসকোনি। তবে তাতে সম্ভবত থামেননি ইমানে ফাদিল। মুখ খোলার জন্য তাকে হয়তো বারলুসকোনির চেয়ে অনেক বেশি অর্থ দেয়া হয়ে থাকতে পারে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০