শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মোদির কবিতায় অনুপ্রাণিত হয়ে লতার গান

বিনোদন ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কবিতায় অনুপ্রাণিত হয়ে ‘সৌগন্ধ মুঝে সি মিট্টি কি’ শিরোনামে একটি গান গাইলেন লতা মঙ্গেশকর।

গানের সুর করেছেন ময়ূরেশ পাই। সঙ্গীতায়োজন করেছেন গৌরব ভাসওয়ানি। শনিবার (৩০ মার্চ) লতা মঙ্গেশকরের ইউটিউব চ্যানেল এলএম- এ গানটি প্রকাশ পায়। এ গানটির মাধ্যমে পুলওয়ামার শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন লতা।

গানটি পোস্ট করে টুইটারে লতা মঙ্গেশকর লেখেন, ‘সৌগন্ধ মুঝে সি মিট্টি কি’ গানটি মোদির একটি কবিতা থেকে অনুপ্রানিত হয়ে করা হয়েছে। এ কবিতাটি সম্প্রতি পুলওয়ামার একটি জনসভায় সৈনিকদের উদ্দেশ্যে পাঠ করেন মোদি।

লতা মঙ্গেশকরের টুইটের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, আমি আপনার গভীর স্নেহ এবং আশির্বাদ দ্বারা অনুপ্রাণিত হয়েছি। 

কয়েক দিন পরই ভারতের লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে লতার কণ্ঠের এই গানটি মোদির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকে ধারণা করছেন। 

অবশ্য এরইমধ্যে লতার কণ্ঠের ‘সৌগন্ধ মুঝে সি মিট্টি কি’ গানটি লোকসভা নির্বাচনের প্রচারণা হিসেবে ব্যবহার শুরু করেছে বিজেপি সমর্থকেরা।

ভিডিও :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০