রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী সাড়ে ১৩ লাখ

আকাশবার্তা ডেস্ক :

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা একযোগে শুরু হয়েছে।

সোমবার (১এপ্রিল) ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী। দেশের মোট ২ হাজার ৫৭৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শুরুর আগে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

পরীক্ষার সূচি অনুযায়ী প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, বাংলা (আবশ্যিক) প্রথমপত্র (ডিআইবিএস) এবং আলিমে কোরআন মাজিদ পরীক্ষা হচ্ছে।

এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ (নতুন সিলেবাস), বাংলা-২ (পুরনো সিলেবাস); বিকেলে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস), বাংলা-১ (সৃজনশীল পুরনো সিলেবাস) এবং ডিপ্লোমা ইন কমার্সে সকালে বাংলা-২, বিকেলে বাংলা-১ (সৃজনশীল) পরীক্ষা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবার এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৮ হাজার ৪৫১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ এক লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং ডিআইবিএসে ৪৩ জন পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র এবং ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী। দেশের বাইরে এবার বিদেশের আটটি কেন্দ্রে ২৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

আগামী ১১ মে পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় লিখিত পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১২ থেকে ২১ মে পর্যন্ত।

নিয়ম অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হয়েছে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এরপর কেন্দ্রে এলে রেজিস্ট্রারে নাম, ক্রমিক নম্বর ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্নিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করবেন।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএসএসের মাধ্যমে সংশ্নিষ্টদের প্রশ্নপত্রের নির্ধারিত সেট কোড জানিয়ে দেওয়া হয়। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ছবি তোলা বা ইন্টারনেট ব্যবহার করা যায়- এ রকম কোনো মোবাইল ফোন (স্মার্ট ফোন) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাও ব্যবহার করতে পারবেন না।

ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা-শিক্ষক-কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র বহনের কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা ওই রকম কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতি লেখক নিয়ে পরীক্ষা দিতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। আর বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১